© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ১৪ দলের সভা

শেয়ার করুন:
বৃহস্পতিবার কেন্দ্রীয় ১৪ দলের সভা
own-reporter
০৩:২২ পিএম | ২৫ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলে এক সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন