© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন:
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ২০ নভেম্বর, ২০২৫
উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে উপদেষ্টা পরিষদের বৈঠকের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি। বিকেলে সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তসমূহ জানানো হয়।

এমকে/এসএন

মন্তব্য করুন