© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কে নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশীসহ ৭ জনের মৃত্যু

শেয়ার করুন:
তুরস্কে নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশীসহ ৭ জনের মৃত্যু
international-desk
০৬:০৮ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৯

তুরস্কের পূর্বাঞ্চলীয় একটি হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের বিতলিসপ্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ওই নৌকায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা ছিলেন। তারা (অভিবাসনপ্রত্যাশী) বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন।

জানা গেছে, অনেক অভিবাসন প্রত্যাশীই এখন ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করছে। ইরান সীমান্তের কাছে এই লেক ভানের উত্তর উপকূলে তুরস্কের আদিলসেভাজ জেলার অবস্থান।

বিতলিস প্রদেশের গভর্নর কার্যালয় আরও জানায়, নৌকা ডুবে ঘটনাস্থলেই পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও বিতলিসের গভর্নরের কার্যালয় জানিয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন