© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় ২৯ ডিসেম্বর সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

শেয়ার করুন:
ঢাকায় ২৯ ডিসেম্বর সমাবেশ করবে ঐক্যফ্রন্ট
own-reporter
০৬:৫৭ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৯

 

ঢাকায় ২৯ ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ওইদিন বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে তারই প্রতিবাদে ড. কামাল হোসেন এ ঘোষণা দেন।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশীদ, শহিদুল্লাহ কায়সার, সিরাজুল ইসলাম, শাহ আহমেদ বাদল, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন