© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচ বছর পর বিবারের নতুন এ্যালবাম

শেয়ার করুন:
পাঁচ বছর পর বিবারের নতুন এ্যালবাম
entertainment-desk
০৭:৩০ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৯

দীর্ঘ ৫ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার। তার সর্বশেষ অ্যালবাম 'পারপাস' প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। এরপর তার আর নতুন কোনো গানের অ্যালবাম বের হয়নি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ খবরটি নিশ্চিত করেছেন জাস্টিন বিবার নিজেই।

বড়দিন উপলক্ষে ভক্তদের সুখবর দিয়ে ২৫ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, ২০২০ সালে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যালবামটিতে থাকা তার প্রথম একক গান 'ইয়াম্মি' প্রকাশ পাবে ৩ জানুয়ারি। ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাস্টিন বিবার তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমি এখন যেখানে আছি, আমার মনে হয় এর কারণে আগের অ্যালবামগুলোর চেয়ে এটি আলাদা হবে। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে গানগুলোতে পারফর্ম করতে মুখিয়ে আছি।

বিবার আরও যোগ করেন, 'মানুষ হিসেবে আমরা কেউই পরিপূর্ণ না। আমার অতীত, আমার ভুলগুলি এবং সমস্ত কিছুই আমি পার করে এসেছি। ঈশ্বর আমাকে যেখানে চাইবেন আমি ঠিক সেখানেই থাকবো।

জানা গেছে, নতুন অ্যালবাম নিয়ে ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বিবার।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন