© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে শনিবার

শেয়ার করুন:
বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে শনিবার
own-reporter
০৭:২২ পিএম | ২৭ ডিসেম্বর, ২০১৯

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বসে নেই দলগুলো। এরই মধ্যে দলীয় প্রার্থীরা সংগ্রহ করেছেন মনোয়ননপত্র। এদিকে শনিবার বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের জানান, ঢাকার দুই সিটিতে মেয়র পদে আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেন বিএনপির একমাত্র মনোনয়ন প্রত্যাশী। কাজেই দক্ষিণে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি মাত্র।

রিজভী আরও বলেন, এ নির্বাচনে আমরা সর্বোচ্চ গণতান্ত্রিক স্পেস ব্যবহারের চেষ্টা করব।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন আসাদুজ্জামান রিপন ও তাবিথ আওয়াল। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র জমা দেন ইশরাক হোসেন।

 

টাইমস/এসএন/এএইচ

মন্তব্য করুন