© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপার চেয়ারম্যান কাদের, মহাসচিব রাঙ্গা

শেয়ার করুন:
জাপার চেয়ারম্যান কাদের, মহাসচিব রাঙ্গা
own-reporter
০১:৩৭ পিএম | ২৮ ডিসেম্বর, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিএম কাদের আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মশিউর রহমান রাঙ্গা। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) জাতীয় পার্টির নবম সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

দলের কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।

এর আগে সকাল ১০টায় জাতীয় পার্টির সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন