© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির মিছিল

শেয়ার করুন:
খালেদার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির মিছিল
own-reporter
০৬:১৫ পিএম | ২৮ ডিসেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় বিক্ষোভ হয়েছে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার বিক্ষোভ মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্তি না দেয়ার উদ্দেশ্যই হলো- তাকে শারীরিক অসুস্থতায় রেখে জীর্ণ করতে করতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন, আদালত, বিচার সবকিছু হাতের মুঠোয় নিয়ে নিয়ন্ত্রণ করছেন।

এসময় তিনি আরও বলেন, বর্তমানে দেশের স্বাধীনতা যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি হুমকির মুখে। নিজেদের স্বেচ্ছাচারী কাজে কেউ যাতে জবাবদিহিতা না চায় সেজন্যই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন