© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ২১ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও নাচোল থানা এলাকায় বিশেষ অভিযানে নারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সদর উপজেলা থেকে ১২ জন, গোমস্তাপুর থেকে ১২ জন এবং নাচোল থেকে ১৬ জন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদকসংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।’ 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘শুক্রবার বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

টিজে/টিকে 


মন্তব্য করুন