© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইসরাক

শেয়ার করুন:
ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইসরাক
own-reporter
০৬:৫৬ পিএম | ২৮ ডিসেম্বর, ২০১৯

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটি করপোরেশনে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদের মধ্যে তাবিথ আউয়াল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ইসরাক হোসেন দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে মেয়র পদে তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎ নেন তারা। এ সময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।

মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দীন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন