© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার গাজীপুরে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

শেয়ার করুন:
এবার গাজীপুরে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ২২ নভেম্বর, ২০২৫
নরসিংদীর ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে ।

আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।'

এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

টিএ/

মন্তব্য করুন