© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর সেগুনবাগিচায় ১০তলা ভবনে আগুন

শেয়ার করুন:
রাজধানীর সেগুনবাগিচায় ১০তলা ভবনে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ২২ নভেম্বর, ২০২৫
রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে সেগুনবাগিচায় একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ম তলায় আগুন লাগার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ইএ/টিকে

মন্তব্য করুন