© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্তানদের জন্য হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা

শেয়ার করুন:
সন্তানদের জন্য হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা
international-desk
০৫:২৭ পিএম | ২৯ ডিসেম্বর, ২০১৯

ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়ার কথা জানিয়েছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা।

মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ইভাঙ্কা তার এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছেন, তিনি তার সন্তানদের সময় দিতে চান।

সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ইভাঙ্কা আরও বলেন, সন্তানের প্রয়োজনই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সে জন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে।

কখনও তিনি নিজে নির্বাচনে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এই উপদেষ্টা বলেন, আমার কাছে রাজনীতির কোনো আকর্ষণই নেই।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন