© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেক্সাসে গির্জায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

শেয়ার করুন:
টেক্সাসে গির্জায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৩
international-desk
০২:৩০ পিএম | ৩০ ডিসেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় প্রার্থনা চলাকালে বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছেন। পরে প্রার্থনায় অংশ নেয়া ব্যক্তিদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

রোববার টেক্সাসের সেটেলমেন্ট গির্জায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি)।

গির্জার জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিট ফারমার বলেন, আজ আমরা দুজনকে হারিয়েছি। তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, মাত্র ছয় সেকেন্ডেই হামলাকারীকে আটকানো গিয়েছে। প্রার্থনাকারীদের মধ্যে দুই জন ছিলেন নিরাপত্তা বাহিনীর স্বেচ্ছাসেবক। তারা তাদের অস্ত্র বের করে হামলাকারীকে দ্রুত নিষ্ক্রিয় করে দেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন