© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টির অবস্থান জানা যাবে বৃহস্পতিবার

শেয়ার করুন:
জাতীয় পার্টির অবস্থান জানা যাবে বৃহস্পতিবার
own-reporter
০৭:১৩ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সংসদে জাতীয় পার্টির অবস্থান কি হবে তা নিয়ে উঠেছে নানা গুঞ্জন। দলের অবস্থান কি হবে তা নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড।

বুধবার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এসব তথ্য জানান।

মশিউর রহমান রাঙ্গা বলেন, বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহনের পর তাদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে তারা সংসদে কি দায়িত্ব পালন করবে।

এর আগে মঙ্গলবার রাঙ্গা জানিয়েছিল বুধবার তাদের সিদ্ধান্ত হওয়ার কথা।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন