© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক

শেয়ার করুন:
বান্দরবানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির ৫ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ির ৪২ নং পিলারের কাছে মনজয় পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য ও বাকি চারজন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন ও (৪২) বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)।

এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে সীমান্তর ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আরাকান আর্মি কর্তৃক মিয়ানমার সেনাবাহিনীর দখলকৃত ক্যাম্পগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। সংঘর্ষের ফলে নিরাপত্তা বাহিনীর এসব সদস্যরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমআর/টিএ     

মন্তব্য করুন