© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আইন উপদেষ্টা

শেয়ার করুন:
৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ পিএম | ২৪ নভেম্বর, ২০২৫
আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমবে।

সোমবার ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রাতারাতি সংস্কার করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সংস্কার মানে আইনের পরিবর্তন। সংস্কার রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে।
 
এই উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় ২১টি রেফর্মের কাজ করছে। ই-রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলা বাংলাদেশকে বেশি ভালোবাসে। তারা অন্তর্বর্তী সরকারের শুরু করে যাওয়া বাকি থাকা কাজ করবে বলেও আশা করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। 

এসএস/টিকে

মন্তব্য করুন