© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাজরীন ফ্যাশনস'এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ

শেয়ার করুন:
তাজরীন ফ্যাশনস'এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ২৪ নভেম্বর, ২০২৫
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস'এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ। নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে তাজরীন ফ্যাশনসের সামনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। এতে অংশ নেন নিহতদের পরিবারের সদস্য, আহত শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। 

শ্রমিকদের পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণসহ মালিক দেলোয়ারের শাস্তির দাবি জানান বক্তারা। তারা অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণেই দোষীদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। 

২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদাম ঘর থেকে আগুন লাগে।

মুহূর্তেই তা ছড়িয়ে পরে ৯ তলা পুরো ভবনে। জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন।

আরপি/টিকে

মন্তব্য করুন