© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হানিফসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর

শেয়ার করুন:
হানিফসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ২৫ নভেম্বর, ২০২৫
কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। 

সূচনা বক্তব্যে এ মামলার পটভূমিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। 

হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 

এদিকে ট্রাইব্যুনাল-১ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

কেএন/টিকে

মন্তব্য করুন