© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে যুবদল নেতা আটক

শেয়ার করুন:
যশোরে যুবদল নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩১ পিএম | ২৫ নভেম্বর, ২০২৫
যশোরে ককটেল ও ধারালো অস্ত্রসহ মাসুদ আল রানা (৪১) নামে যুবদলের একজন নেতাকে যশোরে আটক করেছে পুলিশ। তিনি যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে চাঁচড়া রায়পাড়ার রাজা বরদাকান্ত সড়কের নিজ বাড়ি থেকে রানাকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে রান্নাঘরের পেছন থেকে উদ্ধার করা হয় সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু ধারালো অস্ত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান খাঁন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

তবে, অস্ত্রগুলো রানার কি না তা খতিয়ে দেখা হচ্ছে-জানান আনিছুর রহমান খাঁন। বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরপি/টিকে

মন্তব্য করুন