© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ২৫ নভেম্বর, ২০২৫
সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মো. সোহরাব নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হতাহত করার ঘটনায় হওয়া মামলায় গতকাল   সোমবার (২৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

গ্রেপ্তার মো. সোহরাব (৩২) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি নামাপাড়া এলাকার মো. তাজুল ইসলাম তারার ছেলে।

তিনি ধামসোনা ইউনিয়নের ৪ নম্বর  ওয়ার্ড ছাত্রলীগের তথ্যবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সোহরাবকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার  আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তাকে আজ আদালতে পাঠানো হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন