© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার

শেয়ার করুন:
প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫

গায়িকা থেকে অভিনেত্রী, দুই মাধ্যমেই দর্শকপ্রিয়তা পেয়েছেন জেফার রহমান। প্লেব্যাক হোক কিংবা মৌলিক গান, অথবা অভিনয়—সব মাধ্যমেই রেখেছেন নিজের আলাদা ছাপ, পেয়েছেন দর্শক প্রশংসাও। তবে এবার এক ভিডিও বার্তায় মন খারাপ অর্থাৎ হতাশার কথা শোনালেন সময়ের আলোচিত এই সংগীতশিল্পী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিও বার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন জেফার।

অনেক দিন পর তার মনে হয়েছে, কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। আর সেই ধারণা থেকেই জেফার বলেন, ‘অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী, যেটা ঠিক আছে। কারণ, আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।

এরপর বললেন, ‘সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না; গান সুর করা, বানানো, কথা, প্রস্তুতি, মিউজিক ভিডিওসহ পরিকল্পনা—আমার অনেক কিছু করতে হয়। আমি গান লিখি, সুর করি এবং আমার গানের ৯০ শতাংশই আমার সুর করা। গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম।’

‘এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালি—সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না।

মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে; বিশেষ করে এখন। সেটা নিয়ে এখন কথা বলছি।’—যোগ করেন গায়িকা।



সবশেষে সবাইকে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার আহবান জানান এই গায়িকা। বললেন, ‘প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন।

আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ রকম একটা কাজ (গান) বেছে নিয়েছি...আপনাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে।’


মন্তব্য করুন