© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলডিপির একাংশের সভাপতি আব্বাসী, সম্পাদক সেলিম

শেয়ার করুন:
এলডিপির একাংশের সভাপতি আব্বাসী, সম্পাদক সেলিম

(বাম থেকে) আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম

own-reporter
০৪:৪৫ পিএম | ০৪ জানুয়ারি, ২০২০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন আবদুল করিম আব্বাসী ও সম্পাদক হয়েছেন শাহাদাত হোসেন সেলিম।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই কমিটি ঘোষিত হয়।

কমিটির অন্য দুজন হলেন- সিনিয়র সহসভাপতি সাবেক এমপি আবদুল গণি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার।

দলটির জাতীয় কাউন্সিলে ৩০টি জেলা থেকে সহস্রাধিক কাউন্সিলর যোগ দেন। কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি থেকে পদত্যাগ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নতুন এ কমিটি গঠন করলেন।

এ বিষয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, এলডিপির অলি আহমদের নেতৃত্ব অস্বীকার করে গত ২ ডিসেম্বর পৃথক দল ঘোষণা করেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম।

 

টাইমস/এসএন/আরএ/এইচইউ

মন্তব্য করুন