© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখন পুরোপুরি কথা বলতে পারেন ইলিয়াস কাঞ্চন

শেয়ার করুন:
এখন পুরোপুরি কথা বলতে পারেন ইলিয়াস কাঞ্চন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫
সাত মাস ধরে অসুস্থ একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন। ব্রেইন টিউমারে আক্রান্ত অভিনেতা। ছয় মাস ধরে লন্ডনে তার চিকিৎসা চলছে। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

তিনি বলেন, ‌‌‘তিনি (ইলিয়াস কাঞ্চন) এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটা কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’



তিনি আরো জানিয়েছেন, এই মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে ডাক্তাররা বিভিন্ন আরো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার।’

এর আগে দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন