© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

শেয়ার করুন:
উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২৭ নভেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। 

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫।

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

কেএন/টিকে

মন্তব্য করুন