© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামী অন্য পুরুষের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন, অভিযোগ সেলিনার

শেয়ার করুন:
স্বামী অন্য পুরুষের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন, অভিযোগ সেলিনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ২৭ নভেম্বর, ২০২৫
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি সম্প্রতি স্বামী পিটার হাগের বিরুদ্ধে ডিভোর্স মামলা দায়ের করেছেন। অস্ট্রিয়ান স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ভরণপোষণ দাবি করেছেন অভিনেত্রী। প্রায় ১৫ বছর পিটারের সঙ্গে বিবাহিত জীবন তার।

তিন সন্তান দম্পতির। স্বামীর বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন সেলিনা? অভিনেত্রী পারিবারিক নির্যাতন মামলা দায়ের করেছেন। যার মধ্যে সুরক্ষা, বাসস্থান, আর্থিক ক্ষতিপূরণ এবং বাচ্চাদের হেফাজতের প্রসঙ্গও রয়েছে। সেলিনার আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর দুশ্চিন্তার কারণ তাঁর সন্তানদের হেফাজত।



সেলিনা তার আবেদনে উল্লেখ করেছেন ২০১২ সালের কুখ্যাত দিল্লি গণধর্ষণের পর পিটার তাঁকে যৌন হেনস্তার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগের তালিকায় আরো উল্লেখ করা হয়েছে পিটার তাঁকে যৌনতায় লিপ্ত করারও চেষ্টা করতেন।

সেলিনার অভিযোগ, ‘পিটার নিয়মিত সেলিনাকে তাঁর স্টাডি রুমে ডেকে পাঠাতেন। তাঁকে অ্যানাল সেক্স করাতেও বাধ্য করানো হয়েছে।

’তিনি তাঁকে অন্য পুরুষদের সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন। তিনি বলেন, ‘২০১৪ সালের শেষের দিক থেকে ২০১৫ সালের শুরুর দিকে প্রমোশনের জন্য কম্পানির একজন ডিরেক্টরের সঙ্গে যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করেছিলেন।’

সেলিনার নগ্ন ছবি তুলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। যেগুলো পরবর্তীকালে তাঁকে ব্ল্যাকমেইল করবেন বলে ঠিক করেছিলেন পিটার। সেই ছবিগুলো সংবাদ মাধ্যমে ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়া হতো অভিনেত্রীকে।

সন্তানদের সামনে অযথা গালাগালের অভিযোগ করেন তিনি। বাচ্চাদের মায়ের কাছ থেকে আলাদা করার যাবতীয় পরিকল্পনা করেছিলেন সেলিনা। অভিনেত্রীর সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড নিজের দখলে রেখেছিলেন।

প্রতিনিয়ত চলা এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। সেলিনার আইনজীবীরা জানিয়েছেন, প্রায় ৫০ কোটি ক্ষতিপূরণ এবং মাসিক ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করছেন। পিটারকে আগামী মাসে আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আইআর/টিএ 

মন্তব্য করুন