© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীতার্তদের সাড়ে পাঁচ হাজার কম্বল দিলেন এমপি শাওন

শেয়ার করুন:
শীতার্তদের সাড়ে পাঁচ হাজার কম্বল দিলেন এমপি শাওন
district-correspondent
০৬:২৩ পিএম | ০৫ জানুয়ারি, ২০২০

সাড়ে পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

রোববার দুপুরে ভোলার লালমোহন প্রেস ক্লাবের সামনে উপজেলার গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শেখ হাসিনার সরকারের আমলে একজন মানুষও শীতে কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার একজন কর্মী হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি আমি।

এর আগে লালমোহন উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে কার্যনির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন