© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেতে বিএনপির চিঠি

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেতে বিএনপির চিঠি
own-reporter
০৭:৫০ পিএম | ০৫ জানুয়ারি, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাতের জন্য সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।

রোববার দলের পক্ষ থেকে এ চিঠি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সোমবার বিকালে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ১১ জন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরে ওই চিঠি পাঠানো হয়।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেই সাক্ষাতের এ সময় চাওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন