© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় পরিষ্কার আকাশ, দুপুর পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া

শেয়ার করুন:
ঢাকায় পরিষ্কার আকাশ, দুপুর পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ২৮ নভেম্বর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।

সেই সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। 

এমকে/এসএন

মন্তব্য করুন