© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপ-প্রেস সচিব / বিগত সরকার সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতো

শেয়ার করুন:
বিগত সরকার সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ২৮ নভেম্বর, ২০২৫
গত সরকারের আমলে সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া হতো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশ আদমশুমারি ২০২২-এর তথ্যানুসারে ঢাকা মহানগরীর জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার। অথচ জাতিসংঘ এখন বলছে, ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। তথ্যের এই বিশাল ফারাকই প্রমাণ করে, গত সরকারের আমলে কীভাবে সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া হতো।

এবি/টিকে

মন্তব্য করুন