© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

শেয়ার করুন:
ঝিনাইদহের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ২৮ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।


শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।


আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই গোপালগঞ্জ, যশোর খুলনা জেলার বাসিন্দা।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। 

মহেশপুর ৫৮  বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আটকদের মধ্যে একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। এ ছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

টিজে/টিকে 

মন্তব্য করুন