© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারা গেছেন ‘একটা চাদর হবে’র গায়ক জেনস সুমন

শেয়ার করুন:
মারা গেছেন ‘একটা চাদর হবে’র গায়ক জেনস সুমন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ২৮ নভেম্বর, ২০২৫
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন (গালীব আহসান মেহদী)। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী কিশোর পলাশ।

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন।

 ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান। ‘একটা চাদর হবে’— গানটি তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে।

২০০৮ সালে প্রকাশিত হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে জায়গা ছিল অটুট।

এবি/টিকে

মন্তব্য করুন