© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরণার্থী গ্রহণে পথ খোলা রাখতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের আহ্বান

শেয়ার করুন:
শরণার্থী গ্রহণে পথ খোলা রাখতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে ‘তৃতীয় বিশ্বের’ দেশ থেকে অভিবাসন স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে শরণার্থীদের প্রবেশাধিকার ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত রাখতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো।

বুধবারের ওই ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে ঘোষণা করেছেন তদন্ত কর্মকর্তারা। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এর পর থেকে ট্রাম্প একাধিক কড়াকড়ি অভিবাসন পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। 

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় শরণার্থীরা সুরক্ষা পাওয়ার অধিকারী এবং সে অনুযায়ী তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দিতে হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বায়ানও একই আহ্বান জানান। তিনি বলেন, যারা সুরক্ষার প্রয়োজন নিয়ে কোনও দেশের ভূখণ্ডে পৌঁছান, তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া ও ভূখণ্ডে প্রবেশাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, শরণার্থীদের বিপুল সংখ্যাই যে দেশে আশ্রয় নেন, সেখানকার আইন মেনে চলেন।

বায়ান বলেন, এই মুহূর্তে আমরা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর প্রতি বিশেষভাবে এই আহ্বান জানাতে চাই।

ইউটি/টিএ

মন্তব্য করুন