© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশন এক জরুরি বার্তায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছে।

এতে বলা হয়, কোনো বাংলাদেশি পর্যটক যদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোথাও আটকে পড়েন, বিপদে পড়েন অথবা আবাসস্থলে ফিরতে না পারেন, অথবা যে কোনো জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করুন- +94 71 760 6394, +94 71 368 0461

এতে আরও বলা হয়, পর্যটকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সবাইকে হোটেল বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে হাইকমিশন।

এসএস/টিকে

মন্তব্য করুন