তনুশ্রী চক্রবর্তীর বিয়ের খবরে আনন্দ প্রকাশ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ
ছবি: সংগৃহীত
১১:১৩ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিয়ের খবরে আনন্দ প্রকাশ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সহশিল্পীর নতুন জীবনের শুরুতে তিনি জানালেন আন্তরিক শুভেচ্ছা। রুদ্রনীল বলেন, তনুশ্রীর মতো ভালো মেয়ের বিয়ের খবর তাকে সত্যিই খুশি করেছে। আগামী দিনগুলোর জন্য নায়িকাকে দিলেন সাফল্য আর শান্তির কামনা।
অভিনেতার ভাষায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে তনুশ্রী সবসময়ই প্রশংসার যোগ্য। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমানভাবে ভারসাম্য রাখতে জানেন তিনি।
নিজের বিয়ে প্রসঙ্গেও মুখ খোলেন রুদ্রনীল। জানান, আপাতত তাঁর বিয়ের কোনো তাড়া নেই। তবুও যদি সিদ্ধান্ত নেন, তবে আগামী বছরের মাঝামাঝি সময় বিয়ে নিয়ে ভাবতে পারেন।
তনুশ্রীর নতুন অধ্যায়ে টলিউডে যখন অভিনন্দনের ঢল, ঠিক তখনই রুদ্রনীলের এই মন্তব্য নতুন করে আলোচনা জাগিয়েছে।
আইআর/টিকে