© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দাবিতে নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ, কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:
৪ দাবিতে নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ, কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ চার দফা দাবিতে নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চিনিকল গেটের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের দাবিগুলো হলো:
অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগ
১৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান
অস্থায়ী শ্রমিকদের দৈনিক মজুরি সাড়ে ৭০০ টাকা নির্ধারণ
শুক্রবার ও শনিবার শ্রমিক-কর্মচারীদের সাথে কর্মকর্তাদেরও দায়িত্ব পালন নিশ্চিত করা

বিক্ষোভ শেষে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত চার দিনের কর্মসূচি তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি:
৩০ নভেম্বর (রোববার): সকাল ৯টা–১০টা বিক্ষোভ, ১০টা–১১টা কর্মবিরতি
১ ডিসেম্বর (সোমবার): সকাল ৯টা–১০টা বিক্ষোভ, ১০টা–১২টা কর্মবিরতি
২ ডিসেম্বর (মঙ্গলবার): সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন
৩ ডিসেম্বর (বুধবার): সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি

শ্রমিক-কর্মচারীরা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন