© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে নীরবতা ভাঙ্গলেন ডন

শেয়ার করুন:
অবশেষে নীরবতা ভাঙ্গলেন ডন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫
আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে। গত অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়। এই মামলায় আসামি করা হয় অভিনেতা ডনকেও।

এরপর থেকেই বলা হচ্ছিল ডনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু ডন জানিয়েছিলেন তিনি বাসাতেই আছেন।

তবে ডন সামাজিক মাধ্যমে নিষ্ক্রিয় হয়ে যান। অক্টোবরের ৯ তারিখ থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন।

অবশেষে ডনকে দেখা গেল ফেসবুকে। একটি গান পোস্ট করেছেন নিজের ফেসবুকে। এই গান এর ক্যাপশনে লিখেছেন, ৫০ সব বন্ধু বান্ধবীদের জন্য উৎসর্গ করলাম।

এই গান গেয়ে ডন বেশ প্রশংসা পেয়েছেন।

অনেকেই ইতিবাচক মন্তব্য লিখেছেন তার ঐ গানের পোস্টের নিচে।

সালমান হত্যার মামলার এজাহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরো কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম।

অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তী সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়।
তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

টিকে/

মন্তব্য করুন