© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

শেয়ার করুন:
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ২৯ নভেম্বর, ২০২৫
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

শনিবার (২৯ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

টিজে/টিএ

মন্তব্য করুন