© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সময়ের মূল্য বোঝার আহ্বান রাজপাল যাদবের

শেয়ার করুন:
সময়ের মূল্য বোঝার আহ্বান রাজপাল যাদবের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ এএম | ৩০ নভেম্বর, ২০২৫
সময়ের মূল্য নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ফেলে আসা এক সেকেন্ডও আর ফেরানো যায় না, তাই প্রতিটি মুহূর্তকেই গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সময়ই একদিন তাকে কষ্ট ও অনুতাপের মুখোমুখি করে দেয়।

রাজপাল যাদব আরও বলেন, জীবনে সাফল্য আসে তাঁদের কাছেই, যারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে জানেন। অযথা সময় নষ্ট না করে নিজের লক্ষ্য এবং স্বপ্ন পূরণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর বার্তাটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মন্তব্য করেছেন, বর্তমান ব্যস্ত জীবনে সময়ের মূল্য স্মরণ করিয়ে দেওয়ার মতো এমন অনুপ্রেরণাদায়ক বার্তা খুব প্রয়োজন।


ইউটি/টিএ

মন্তব্য করুন