© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে জোড় ইজতেমায় প্রাণ হারালেন আরো ২ মুসল্লি

শেয়ার করুন:
টঙ্গীতে জোড় ইজতেমায় প্রাণ হারালেন আরো ২ মুসল্লি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ৩০ নভেম্বর, ২০২৫
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে পাঁচজন মুসল্লী মারা গেলেন। আজ রবিবার (৩০ নভেম্বর) আয়োজক কমিটি এই তথ্য জানায়।

মৃতেরা হলেন— সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০)।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আবুল আসাদ বাদল শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে মেডিকেলে মারা যান। মইনইউদ্দিন আজ ভোররাতে টঙ্গী ইজতেমা ময়দানেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

টঙ্গীর ইজতেমা ময়দানে ২৮ নভেম্বর থেকে জোড় ইজতেমা শুরু হয়েছে। ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
আগামী বছর জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

এবি/টিকে

মন্তব্য করুন