© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা জিতু কমল ঘোষণা দিলেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্ত

শেয়ার করুন:
অভিনেতা জিতু কমল ঘোষণা দিলেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ৩০ নভেম্বর, ২০২৫
টেলিভিশনের জনপ্রিয় মুখ জিতু কমল ঘোষণা দিলেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্তের—এখন থেকে আর কোনও টিভি সিরিয়ালে অভিনয় করবেন না তিনি। নিজের ভক্ত-দর্শকদের উদ্দেশে সরাসরি বার্তায় অভিনেতা জানান, জীবনের কোনও বড় সিদ্ধান্ত তিনি দর্শকদের না জানিয়ে নেন না, তাই এই সিদ্ধান্তটিও তাঁদের সাথেই শেয়ার করছেন।

জিতু বলেন, “আপনারা যারা আমার ভক্ত বা দর্শক-যাদের জন্য আমি নায়ক হয়ে উঠেছি-আমি কোনও সিদ্ধান্ত তাঁদের না জানিয়ে নিই না। আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটাও আপনাদের জানিয়েই করছি।”

অভিনেতা জানান, চলতি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমেই তিনি টিভি নাটক বা সিরিয়ালের অভিনেতা হিসেবে তাঁর পথচলা শেষ করছেন। তিনি আরও যোগ করেন, “আগামী দিনে অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না।”

কর্মজীবনের ব্যস্ততা, নতুন মাধ্যমের প্রতি আগ্রহ-অভিনেতার এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন করছেন তাঁর নতুন যাত্রাকে, কেউ আবার টিভি পর্দায় তাঁকে আর দেখা যাবে না ভেবে আফসোস করছেন।

জিতু তাঁর বার্তায় বিরোধী ও সমর্থক-সবাইকেই উদ্দেশ করে বলেন, “যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরু/দ্ধে রয়েছেন-সবাইকে জানিয়ে রাখছি, ধারাবাহিকে আর ফিরছি না।”

টেলিভিশনপাড়ায় জিতুর এই ঘোষণাকে বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার অপেক্ষা-অভিনেতা কোন নতুন মাধ্যমে তাঁর পরবর্তী অধ্যায় শুরু করেন।

আইআর/টিকে

মন্তব্য করুন