© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

শেয়ার করুন:
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ৩০ নভেম্বর, ২০২৫
পে কমিশনের রিপোর্ট দিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
 
আন্দোলনরতরা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। এর আগে ২০১৫ সালে একবার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েও তা বাস্তবায়িত হয়নি। দাবি আদায় না হলে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এসএস/টিকে

মন্তব্য করুন