© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তিকালীন পদক পেলেন ৪০ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনা

শেয়ার করুন:
শান্তিকালীন পদক পেলেন ৪০ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মধ্যে শান্তিকালীন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক দেয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে প্রতি বছর শান্তিকালীন পদক দেয়ার বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য ৪০ জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক দেয়া হয়।

পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশে অভিনন্দন জানিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা অন্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন