© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়া একজন ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ : ডি এ তায়েব

শেয়ার করুন:
খালেদা জিয়া একজন ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ : ডি এ তায়েব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় সাবেক পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি এ তায়েব সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তায়েব লিখেছেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার ৫ বছর পাইলট ছিলাম। তার প্রটোকলে থেকে বহুবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে।

কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন পরিশ্রমী মানুষ, একজন স্বচ্ছ ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ।’
 
তায়েব আরো লিখেছেন, ‘সত্যিকারের একজন আপসহীন নেত্রী উনি। সর্বোপরি সবার ঊর্ধ্বে উনি একজন মা। কাছে থেকে দেখেছি উনি প্রচণ্ড একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি—আল্লাহ যেন অতিদ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

কেএন/টিকে

মন্তব্য করুন