© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

শেয়ার করুন:
খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন—এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার অনলাইন, হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের সংবাদমাধ্যম জি নিউজ, দ্য ডন, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ, জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেসহ বিভিন্ন সংবাদমাধ্যম খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ করেছে।

গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নেয়ার সিদ্ধান্ত।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। 

কেএন/টিকে

মন্তব্য করুন