© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ দফা দাবিতে হিলিতে নার্সদের কর্মবিরতি পালন

শেয়ার করুন:
৮ দফা দাবিতে হিলিতে নার্সদের কর্মবিরতি পালন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
আর্থিক সংবাদ পরিষেবানার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর বিলুপ্ত করে ভিন্ন অধিদফতরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে ৮ দফা দাবিতে দিনাজপুরের হিলিতে কর্মবিরতি পালন করেছে নার্স ও মিডওয়াইফরা।

বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের (বিএনএ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করে তারা।

এদিন সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে বলে জানান আন্দোলনকারীরা। সেইসাথে আগামী ১লা ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে পরদিন থেকে কমপ্লিট শাটডাউন কর্ম্রসূচির কথা জানান তারা।

এদিকে নার্সদের এই কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম বিপাকে পড়েছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

কেএন/টিকে

মন্তব্য করুন