© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গসিপ করি কিন্তু স্বীকার করি না: সোলাঙ্কি রায়

শেয়ার করুন:
গসিপ করি কিন্তু স্বীকার করি না: সোলাঙ্কি রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
সোলাঙ্কি রায় যেন এক নিখাদ সত্য তুলে ধরলেন যে সত্য আমরা প্রতিদিন লুকোতে চাই, অথচ আচরণে বারবার তা প্রকাশ পায়। তার করা মন্তব্য ঘিরে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে বিনোদন দুনিয়ায়। তিনি লিখেছেন, মানুষ গসিপ ভালোবাসে। তাই সিরিয়ালে যখন কূটকচালি, দ্বন্দ্ব আর চমক দেখানো হয়, দর্শক তা গিলে খায় আগ্রহ নিয়ে। আর ফলাফল টিআরপি বেড়ে যায় চোখের পলকে।



কিন্তু সোলাঙ্কির বক্তব্যের আসল তীরটা মানুষের দ্বৈত আচরণের দিকে। তিনি বলেন, আমরা গসিপ করি, কিন্তু প্রকাশ্যে অস্বীকার করি। আড়ালে এক রকম, সামনে আরেক রকম এই ভণ্ডামিকেই ব্যঙ্গ করেছেন অভিনেত্রী।

তার এই স্পষ্টবাদী মন্তব্য অনেককেই ভাবিয়েছে। কেউ বলছেন, এটাই দর্শকের সত্যিকারের মনস্তত্ত্ব। আবার কেউ মনে করছেন, সিরিয়াল দেখে সমালোচনা করলেও বাস্তবে দর্শক সেই নাটকীয়তা থেকেই বিনোদন পান। সোলাঙ্কি বরাবরই নিজের মতামত নির্ভয়ে প্রকাশ করেন, আর তাই প্রতিবারই তার কথায় নতুন আলোচনার জন্ম হয়। এবারও তার ব্যঙ্গমিশ্রিত মন্তব্য বিনোদন দুনিয়ায় খুলে দিয়েছে গসিপপ্রবণতার নতুন দরজা।

আরপি/টিকে


মন্তব্য করুন