© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ এশিয়ার দুই দেশ ও মিয়ানমারে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড

শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ার দুই দেশ ও মিয়ানমারে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমার থেকে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।  ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সাল থেকে কৌশলগত ও কার্যক্রমগত কারণে পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমার থেকে নিজেদের দূতাবাস বন্ধ করার পরিকল্পনা রয়েছে।


দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টোনেন বলেন, আমরা আমাদের দূতাবাস নেটওয়ার্ককে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিয়মিতভাবে উন্নয়ন করব। এই পরিবর্তনগুলো আমাদের একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফিনল্যান্ড গড়তে এবং আমাদের অগ্রাধিকার অনুযায়ী বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে সাহায্য করবে।

এর আগে, বাজেট সীমাবদ্ধতার কারণে ফিনল্যান্ড ২০১২ সালেও পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে ২০২২ সালে মিশনটি পুনরায় চালু করা হয়। ২০২৩ সালে, সুইডেনও নিরাপত্তা পরিস্থিতির কারণ উল্লেখ করে ইসলামাবাদে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

এসএস/টিকে

মন্তব্য করুন