© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজা-রানি সাঁজে পলাশ-ইভানা

শেয়ার করুন:
রাজা-রানি সাঁজে পলাশ-ইভানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ০১ ডিসেম্বর, ২০২৫
ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে আলচনায় আসেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। এরপর কাজ করেছেন অনেক নাটক-নির্মাণে। এবার তাদের দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর খুনসুটিপূর্ণ ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে পরিচিত এই জুটি এবার রাজকীয় সাজে উপস্থিত হয়েছেন একটি নতুন বিজ্ঞাপনে।

জানা গেছে, একটি পানীয়জাতীয় পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন পলাশ-ইভানা। দৃশ্য ধারণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, বিজ্ঞাপনটি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হবে।

নির্মাতা রাকেশ বসু জানান, আম্রপালির ইতিহাসনির্ভর গল্পকে আধুনিক বিজ্ঞাপনের আকারে উপস্থাপন করেছেন।



প্রেম, রাজনীতি ও রাজসভা কেন্দ্রিক ঐতিহাসিক পটভূমি বজায় রেখে নতুনভাবে কনসেপ্ট সাজানো হয়েছে। সেখানে পলাশ হাজির হবেন রাজা চরিত্রে আর পারসা ইভানা হয়েছেন রানী।
পলাশ বলেন, ‌‘থিম বেজড এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্ট দারুণ, নির্মাতা যত্ন করে কাজটি সম্পন্ন করেছেন। অভিজ্ঞতা খুবই ভালো ছিল।’

পারসা ইভানা যোগ করেন, ‘চরিত্র ও সাজসজ্জা সবই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করছি, দর্শকরা বিজ্ঞাপনটি পছন্দ করবেন।’

টিজে/টিকে

মন্তব্য করুন