© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপহার পাওয়া আইফোন হারালেন রাজ রিপা

শেয়ার করুন:
উপহার পাওয়া আইফোন হারালেন রাজ রিপা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ০১ ডিসেম্বর, ২০২৫
ঢালিউড অভিনেত্রী রাজ রিপা ছিনতাইকারীর কবলে পড়েন। শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার সময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়। এ ঘটনার পর অভিনেত্রী রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাজ রিপা বলেন, আমি একটি অনুষ্ঠানে অংশ নিতে বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। সেদিন আমার গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না। তাই গাড়ির জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না। ফোনটি হারানোয় আমি দুদিন হাউমাউ করে কেঁদেছিলাম।



ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের। রাজ রিপা বলেন, এই ফোন আমার কাছে শুধু ফোন সেটই নয়, আমার কাছে এটি খুব আবেগের একটি ব্যাপার। তিনি বলেন, কারণ মুক্তি সিনেমার এক সাহসী অ্যাকশন দৃশ্যে আমি অংশ নিই। তখন আমার পারফরম্যান্সে খুব খুশি হন পরিচালক ইফতেখার চৌধুরী। খুশি হয়ে আমাকে ফোন সেটটি উপহার দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী রাজ রিপা ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান। ‘দহন’ সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার সিনেমা জগতে যাত্রা শুরু। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী।

এসএন 

মন্তব্য করুন